Saturday, February 11, 2012

ভ্যালেন্টাইনকে খুশি করার একটি সূত্র

মন দেওয়া-নেওয়ার ক্ষেত্রে বিশেষ ক্ষণ বা দিন হিসেবে পাশ্চাত্যের ‘ভ্যালেন্টাইন ডে’ এ দেশেও ‘ভালোবাসার দিন’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এ দেশেও যে যাঁর ভালোবাসার মানুষটির জন্য শুভেচ্ছা জানানো থেকে শুরু থেকে এদিনটিতে ব্যতিক্রমী অনেক কিছুই করেন। সার্চ জায়ান্ট গুগলও এ বিষয়ে পিছিয়ে নেই।
ভ্যালেন্টাইনকে খুশি করার একটি সূত্রও উদ্ভাবন করে ফেলেছে গুগল কর্তৃপক্ষ। এটা অবশ্য নিছকই মজা করার উদ্দেশ্যে!
গুগলের দেওয়া সূত্রটি সার্চ বক্সে লিখলে হার্ট সাইন বা হূদয়ের এর একটি প্রতিকৃতি স্ক্রিনে হাজির হচ্ছে। মজা করতে চাইলে সূত্রের সংখ্যাগুলোর তারতম্যে ব্যবহারকারী নানাভাবে হূদয়ের আকার, রংসহ এর বিভিন্ন পরিবর্তন ঘটাতে পারবেন।
গুগলের দেওয়া সূত্রটি গুগল ক্রোম ছাড়াও মজিলা ফায়ারফক্স ব্রাউজারেও দেখা যাচ্ছে। অবশ্য এ সূত্রটি ইন্টারনেট এক্সপ্লোরার সমর্থন করছে না বলেই প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে।
‘হার্ট’-বিষয়ক সূত্রটি গুগলের সার্চ বক্সে লিখে হার্ট সাইন বা হূদয়ের প্রতিকৃতির রং পরিবর্তন করা যাচ্ছে। সূত্রের ৩০০ সংখ্যাটির জায়গায় ৫০০ পর্যন্ত যেকোনো সংখ্যা লিখলে ছবির রঙের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন ঘটে। সূত্রের এ অংশের সঙ্গে হূত্স্পন্দনের ফ্রিকোয়েন্সির মিল রয়েছে।
ভ্যালেন্টাইন ডে-সংক্রান্ত গুগল উদ্ভাবিত মজার সূত্রটি দেওয়া হলো:
সূত্র হচ্ছে- ‘sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5’

No comments:

Post a Comment