Thursday, June 7, 2012

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সূচনাঃ

অনেকদিন ধরেই ভাবছিলাম SEO নিয়ে পোষ্ট করি যাতে যারা ওয়েব মাষ্টার বা SEO করে উপার্জন করতে চান তারা যেন একটু উপকৃত হন। অনেকেই SEO নিয়ে অনেক ধরনের পোষ্ট লিখেন, কিন্তু কোন পোষ্টই ততটা পরিপূর্ণ নয়। এটা ঠিক যে সবাই সব ট্রিকস জানেন না। আমি যতটা সম্ভব এই পোষ্টের মাধ্যেমে সহজ ভাষায় এবং যত বিস্তারিত সম্ভব পোষ্ট করব। মাঝে মাঝে টিউন করতে দেরী হতে পারে। সেই জন্য আগেই ক্ষমা প্রাথনা করছি। আর হা… টিউনার পেজ এ এটিই আমার প্রথম টিউন।

SEO কি ?

SEO শব্দের অর্থ হল Search Engine Optimize . আমি সহজ বাংলায় আমার নিজের মত করে বলি, SEO হল এমন একটা কায়দা.. যে কায়দাতে সার্চ ইঞ্জিন কে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে, ঐ ওয়েবসাইটের কয়েকটি নির্দিষ্ট কীওয়ার্ড দ্বারা পরিচয় করিয়ে দেয়া। যাতে পরে কোন ভিজিটর ঐ ধরনের কোন কীওয়ার্ড সার্চ ইঞ্জিনে লিখে সার্চ দিলে.. সার্চ ইঞ্জিন ঐ নিদির্ষ্ট ওয়েবসাইটাকে ভিজিটরকে প্রদান করবে।

SEO করার জন্য কি কি দরকার ?

১।  ডোমেইন নেম নির্বাচন
২। ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভার
৩। সঠিক ভাবে ওয়েব সাইটের মেটা ট্যাগিং
৪। SEO Friendly URL
৫। কিছু প্রয়োজনীয় ট্যাগ ও টিপস
৬। সঠিক কোডিং

কিভাবে SEO করা যায়???

SEO করার সবচেয়ে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মাধ্যম হলঃ
১। স্যোসাল মাকেটিং (Social Marketing)
২। Bookmarking
৩। ব্লগ ও ফোরাম পোষ্টিং
৪। সার্চ ইঞ্চিন সাবমিশন
৫। গুগল ওয়েবমাষ্টার টুল
৬। পিং
৭। RSS ফিড

SEO Tools:-

SEO  করার জন্য কিছু টুলস এর ও প্রয়োজন আছে। আমার ধারাবাহিক টিউনগুলো শেষ হলে সবগুলো টুলস সব টিউন রিডারকে সম্পূর্ন ফ্রি দেয়া হবে।


পর্ব ২:

১। ডোমেইন নেম নির্বাচনঃ

ডোমইন নেম হল একটি ওয়েবসাইটের নাম বা পরিচয়। আর এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। যতটুকু বলার দরকার, আমি ততটুকুই বলছি,  কোন ওয়েব সাইট বানানোর পূর্বে সাইটের ওয়েবমাষ্টারকে ডোমেইন নেমটি ভেবে চিন্তে নেয়া উচিত। কারন একটি কফি শপ এর ডোমেইন নেম যদি  ricemill.com জাতিয় কিছু হয় তবে সেটা ভাল দেখায় না। আবার সাইটের নামে কোন symbol বা সংখ্যা না রাখাটাই ভাল। কারন মানুষ এই symbol টাকে মনে রাখতে পারে না। ডোমেইন নেম সিলেক্ট করার পূর্বে একটা কথা ভালভাবে বুঝতে হবে, যে ওয়েব সাইটের কন্টেন্ট কি হবে, কেন বানানো হচ্ছে সাইটি, কি সার্ভিস দেয়া হবে সাইটটি দিয়ে। ডোমেইন নেম সহজ ও ছোট হওয়াটাই ভাল।
ডোমেইন নেম এর এক্সটেনশন .com, .net, .biz, .info, .org এই সব হলে বেশি ভাল হয়। কারন মানুয় এক্সটেনশন গুলোর সাথে বেশি পরিচিত। এগুলো হল টপ লেভেল ডোমেইন নেম। .tk, .co.cc, .co.uk, .ws, com.bd এই সব হল থার্ড লেভেল ডোমেইন নেম বা কান্টি লেভেল ডোমেইন নেম। যাকে cTLD বলে।
আর একটা জিনিস মনে চলা অনেকটা ভাল। সেটা হল ডোমেইনের এক্সটেনশন গুলো বিভিন্ন কথা মাথায় রেখে করা হয়েছে। যেমনঃ
.com – কমার্শিয়াল প্রতিষ্ঠান এর জন্য বা সব ধরনের ওয়েব সাইটের জন্য।
.net – নেটওর্য়াক বা ইন্টারনেট সংক্রান্ত ওয়েবসাইটের জন্য, যদিও এখন এটা সব ধরনের ওয়েব সাইটে ব্যবহৃত হয়।
.org – বিভিন্ন আর্গানাইজেশন এর জন্য।
.biz – ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।
.info – ইনফরমেশন সংক্রান্ত ওয়েবসাইটের জন্য।
.edu – শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য।
.gov – সরকারী প্রতিষ্ঠান সমূহের জন্য।
এরকম প্রত্যেকটা এক্সটনশনের অর্থ আছে।
একটা কথা মনে রাখতে হবে, ভিজিটরের দরকার নেই আপনার ওয়েব সাইটের নাম মনে রাখার। আপনার দরকার ভিজিটরকে নামটি মুখস্থ করিয়ে দেয়া। সুতরাং ওয়েব সাইটি যতটা সম্ভব সুন্দর, পরিপাটি ও ডোমেইন নামটি যতটা সম্ভব ছোট ও সুন্দর রাখুন।
কিছু SEO friendly কিন্তু ভিজিটর আনফ্রেন্ডলি URL:
http://domain4you.com
http://domainforyou.com
http://domainforu.com
http://domain-for-you.com
http://domain4u.com
উপরের ডেমেইনগুলোর সবগুলোর অর্থ বা উচ্চারণ এক ই হয়। সুতরা কাউকে যখন এই এড্রেসটি বলা হবে তখন সে কনফিউজড থাকবে এর সঠিক বানান নিয়ে। আমাদের টিউটোরিয়াল যদিও সার্চ ইঞ্জিন নিয়ে, তবুও এই পোষ্টটি এভাবে করার কারন হল আপনার ওয়েবসাইট যতবেশি ভিজিটর হবে এবং লোকে মনে রাখতে পারকে, আপনার সাইটটি ততবেশি পুপলার হয়ে উঠবে।

No comments:

Post a Comment